| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-09-2026 ইং
  • 2074 বার পঠিত
কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
ছবির ক্যাপশন: পারিবারিকভাবে মীমাংসার চেষ্টার অভিযোগ—পুলিশের হস্তক্ষেপে মামলা, আদালতের মাধ্যমে কিশোরকে পাঠানো হয়েছে কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ১৩ বছর বয়সী চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে দাদির কাছে থেকে পড়াশোনা করছিল। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা অভিযুক্ত কিশোরকে ১০ টাকা দিয়ে মেয়ের কাছে পৌঁছে দিতে বলেন। ওই কিশোর টাকা দিতে তাদের বাড়িতে গেলে ছাত্রী তখন নিজের ঘরে ভাত খাচ্ছিল।

অভিযোগ, ওই সময় ভাত খাওয়ার কথা বলে কিশোরটি ঘরে গিয়ে স্কুলছাত্রীর ওপর যৌন নির্যাতন চালায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে সোমবার পুলিশ ঘটনাটি জানতে পেরে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বাদী বলেন, মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য তিনি ওই কিশোরকে বাড়িতে পাঠিয়েছিলেন। তাঁর ভাষ্য, তখন মেয়েটি ভাত খাচ্ছিল। সেই সুযোগে ভাত খাওয়ার কথা বলে কিশোরটি তাঁর মেয়ের ওপর নির্যাতন চালায়। তিনি মেয়ের জন্য ন্যায়বিচার প্রত্যাশা করে মামলা করেছেন।

পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল কি না—এ বিষয়ে বাদী কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম