| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-09-2026 ইং
  • 1461 বার পঠিত
মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
ছবির ক্যাপশন: মেধার স্বীকৃতিই আগামীর আলোকিত সমাজের ভিত্তি—বক্তারা

মেহেরপুর প্রতিনিধি

মেধার স্বীকৃতি, শিক্ষার্থীদের অনুপ্রেরণা আর আগামীর স্বপ্নকে সামনে রেখে মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা।

বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি ছিলেন জবি জিএস ও জকসু সভাপতি আবদুল আলীম আরিফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আকিব হাসান এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

বক্তারা বলেন, একটি ভালো ফলাফল কেবল একটি সনদ বা গ্রেডের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম, পরিবারের প্রত্যাশা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান। জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও অধ্যবসায়ের যে পরিচয় দিয়েছে, তা ভবিষ্যৎ পথচলায় তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই শিক্ষাজীবনের শেষ কথা নয়। অর্জিত জ্ঞান, নৈতিকতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখাই হবে তাদের বড় দায়িত্ব। ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও বিনোদনের জন্য পরিবেশন করা হয় ইসলামী সংগীত ও নাটিকা। এতে মিলনায়তনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের আগামী দিনের পথচলায় আরও উৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রেরণা জোগাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম