কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে কুষ্টিয়াজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলটির দীর্ঘ রাজনৈতিক পথচলার এই বিশেষ দিনকে ঘিরে নানা কর্মসূচি ও আয়োজনের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণ দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ঐক্য ও দায়িত্ববোধ সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। দেশ ও মানুষের স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আখতারুজ্জামান কাজল মাজমাদার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক পথচলা আরও শক্তিশালী হবে।
তিনি বিএনপির উত্তরোত্তর সাফল্য, দেশ ও জনগণের কল্যাণ এবং দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
কুষ্টিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হতে পারে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |