| বঙ্গাব্দ
ad728
ad728

গাংনীতে যুবকদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল উপহার দিলেন নূর ইসলাম

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-08-2026 ইং
  • 333 বার পঠিত
গাংনীতে যুবকদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল উপহার দিলেন নূর ইসলাম
ছবির ক্যাপশন: গাংনীতে যুবকদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল উপহার দিলেন নূর ইসলাম

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে স্থানীয় একটি স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা নূর ইসলাম।

সম্প্রতি গাংনীর পাকুড়ীয়া পূর্বপাড়ার মরহুম আশাদুল স্মৃতি স্পোর্টিং ক্লাবের সদস্যদের হাতে নিজ অর্থায়নে ফুটবল তুলে দেন তিনি। এ সময় ক্লাবের সদস্য সজিব রানা, জুয়েল রানাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকুড়ীয়া এলাকার স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

ফুটবল উপহার প্রদানকালে নূর ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয়রা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে নূর ইসলামের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এলাকার ক্রীড়া ও যুব উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

নিজ অর্থায়নে ফুটবল উপহার দিয়ে স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা ও ধানখোলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম