| বঙ্গাব্দ
ad728
ad728

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-08-2026 ইং
  • 209 বার পঠিত
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, তানিয়া খাতুন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি পেশায় একজন সেবিকা এবং রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন সোহান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা দেনমোহরে সাখাওয়াত হোসেন সোহানের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা সংসার করছিলেন। অভিযোগ, বিয়ের সময় স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়ার পরও পরবর্তীতে তানিয়া আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। স্বামী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মানসিকভাবে নির্যাতন ও তালাক দেওয়ার হুমকি দিয়ে তানিয়া বাবার বাড়িতে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীর অভিযোগ, পরে কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে তিনি তানিয়ার বাবার বাড়িতে গিয়ে সংসারে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু তানিয়া পাঁচ লাখ টাকা না দিলে সংসারে ফিরবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি মীমাংসার জন্য পারিবারিকভাবে এবং স্থানীয় সালিশের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও সমাধান হয়নি বলে মামলার অভিযোগে বলা হয়।

এরপর চলতি বছরের ২২ জানুয়ারি সাখাওয়াত হোসেন সোহান বালিয়াকান্দি আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্ত্রী তানিয়া খাতুনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে আদালত তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার তানিয়া আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও মামলার চূড়ান্ত দায়-দায়িত্ব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম