| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 134 বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে ৪৭ বিজিবি।

এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ৫০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তালতলা খেয়াঘাটে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ হাজার ২০০ টাকা।

অন্যদিকে, ২১ আগস্ট ভোর ৪টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির আরেকটি টহল দল। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

দুটি অভিযানে সর্বমোট ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৯৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এসব মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

সীমান্তে বিজিবির এমন ধারাবাহিক অভিযানে মাদক ও চোরাচালানি সিন্ডিকেটের তৎপরতায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্তপথে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের প্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা, টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম