| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পুলিশ লাইন্সে পুলিশ সুপারের বৃক্ষরোপণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-08-2026 ইং
  • 92 বার পঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্সে পুলিশ সুপারের বৃক্ষরোপণ
ছবির ক্যাপশন: প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো’

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

সবুজে সাজুক বাংলাদেশ—এই প্রত্যয়কে সামনে রেখে কুষ্টিয়া পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় পুলিশ লাইন্সের অভ্যন্তরের বিভিন্ন স্থানে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো। আর প্রকৃতি বাঁচানোর প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো।” তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; গাছকে বাঁচিয়ে তুলতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও জরুরি।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পুলিশ লাইন্সের আঙিনায় লাগানো গাছগুলো ভবিষ্যতে সবুজ ও নান্দনিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), কুষ্টিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরও-১সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

কর্মসূচিতে জেলা পুলিশের কর্মকর্তারা ও সদস্যরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।

প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের বার্তা ছড়িয়ে দিয়ে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং সবুজ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম