কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযানে ৩০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া "খ" সার্কেলের উদ্যোগে সোমবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভেড়ামারা উপজেলার ক্ষেমিদিয়াড় বিশ্বাসপাড়া এবং দৌলতপুর উপজেলার বড় গাংদিয়া এলাকায় আসামিদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার ক্ষেমিদিয়াড় বিশ্বাসপাড়ার বাসিন্দা মো. শাহাবুল মালিথা (৪০) এবং দৌলতপুর উপজেলার বড় গাংদিয়া গ্রামের মোছা. আবেদা খাতুন (৪০)। অভিযানে তাঁদের কাছ থেকে ৩০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহাবুল মালিথাকে ছয় মাস এবং আবেদা খাতুনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডাদেশ কার্যকর করতে তাঁদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |