| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-07-2026 ইং
  • 485 বার পঠিত
কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ছেউড়িয়া লালনের মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমারখালী উপজেলার ছেউড়িয়া মণ্ডলপাড়া এলাকার মো. সোহরাব মণ্ডলের ছেলে মো. রাজিব (১৯) এবং কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল, কুষ্টিয়ার কর্মকর্তারা জানান, অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম