| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-07-2026 ইং
  • 10874 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার তিন উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল, কুষ্টিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুষ্টিয়া সদর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলার পৃথক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভেড়ামারা থানার বাহিরচর ১৬ দাগ, কুমারখালী থানার ছেউড়িয়া লালন ও কুষ্টিয়া সদর থানার চর আমলাপাড়া এলাকায় মাদকসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার চর আমলাপাড়ার মৃত জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব (৩৫), ভেড়ামারা উপজেলার বাহিরচর ১৬ দাগ এলাকার কাশেম সরদারের ছেলে পল্টু (৪০) এবং কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার আফজাল বিশ্বাসের ছেলে আজমুল বিশ্বাস (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেহেদী হাসান রিফাত এবং তাহমিদ মোস্তফা।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার তিনজনকে পৃথক মেয়াদে তিন ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে কুষ্টিয়ায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম