কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৮ জুলাই) কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এবং কুমারখালী উপজেলার ছেউড়িয়াসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মো. শিমুল ইসলাম (২২), পিতা: মো. হবিবর রহমান এবং একই এলাকার মো. বাবু শেখ (৪০), পিতা: শাহজাহান শেখ, মাতা: মোছা. সাজেদা বেগম।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১৪২৮/২৬ ও ১৪২৯/২৬ রুজু করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন।
মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিদর্শক মো. রাসেল কবীর এবং উপ-পরিদর্শক মো. আসিফুজ্জামান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কুষ্টিয়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |