মেহেরপুর প্রতিনিধি: হীরক খান
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসান পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, একটি সুন্দর, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। জনগণের মতামত, অংশগ্রহণ এবং সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি পিরোজপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী বলে জানান।
আবুল হাসান আরও বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন থাকলে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
তিনি পিরোজপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে তিনি পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটার, গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং সকল নাগরিকের কাছে দোয়া, শুভকামনা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |