| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-05-2026 ইং
  • 9122 বার পঠিত
কুষ্টিয়ায় ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ঈদের আগে মজুরি-বোনাস প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশনিং চালুর দাবিতে সোচ্চার শ্রমিক নেতারা

কুষ্টিয়া প্রতিনিধি:

ঈদুল আযহার আগে শ্রমিকদের বকেয়া মজুরি ও উৎসব বোনাস প্রদান, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, সর্বস্তরে রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়া শহরের বাবর আলী গেটস্থ জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আসাদুল হক আসাদ, হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন বি-২১২৬ এর জেলা সভাপতি রমজান বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, জেলা সদস্য ও চাতাল শ্রমিক নেতা আতাহার আলী টনেল, মজমপুর শাখা সভাপতি জনি শেখ, সাধারণ সম্পাদক রবিন খাঁ এবং শ্রমিক নেতা আছির উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন জেলা যুগ্ম আহ্বায়ক মৃত্যুঞ্জয় পাল।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ব্যয়সহ প্রতিটি খাতে মূল্যস্ফীতির চাপে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের জীবন অর্ধাহার-অনাহারে পর্যবসিত হচ্ছে। অথচ বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। তারা অভিযোগ করেন, বিভিন্ন শিল্প ও সেবা খাতের শ্রমিকদের ন্যায্য উৎসব বোনাস থেকেও বঞ্চিত করার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, শ্রমিকরা সারা বছর শ্রম দিয়ে মালিক শ্রেণির মুনাফা নিশ্চিত করলেও তাদের ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নামতে হয়। শ্রমিক আন্দোলন দমনে শিল্প পুলিশ ও প্রশাসনিক হয়রানির অভিযোগও তুলে ধরেন তারা। একইসঙ্গে গ্যাস-বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে মূল্যবৃদ্ধির প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশ থেকে বক্তারা বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণভাবে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সেক্টরভিত্তিক নিম্নতম মজুরি বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, কুষ্টিয়ায় শ্রম আদালত স্থাপন, কুষ্টিয়া চিনিকল ও মোহিনী মিল চালুসহ বিভিন্ন দাবি জানান।

এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে স্বল্পমূল্যে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু এবং দেশবিরোধী বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিও উত্থাপন করেন বক্তারা। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম