| বঙ্গাব্দ
ad728
ad728

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রশংসিত হচ্ছেন ওসি মাদক কারবারিদের ছাড় নয়, কঠোর অবস্থানে মিরপুর থানা পুলিশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 19468 বার পঠিত
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রশংসিত হচ্ছেন ওসি মাদক কারবারিদের ছাড় নয়, কঠোর অবস্থানে মিরপুর থানা পুলিশ
ছবির ক্যাপশন: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রশংসিত হচ্ছেন ওসি মাদক কারবারিদের ছাড় নয়, কঠোর অবস্থানে মিরপুর থানা পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে থানা পুলিশ। বিশেষ করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল বলছে, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতিতে কাজ করায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে।

সম্প্রতি মিরপুর থানা পুলিশের এক অভিযানে মাদকসহ গ্রেফতার হন র‌বিউল ইসলাম নামের এক ব্যক্তি। পরে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় হেফাজতে নেয়।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের বিএনপি নেতা এনামুল মেম্বার এবং একই এলাকার জামায়াতের নেতা সুজন আলী, মোঃ আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আইন সবার জন্য সমান—এই নীতিতেই কাজ করছে মিরপুর থানা পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপ অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধীদের রক্ষা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আর সেই দায়িত্ব পালনে মিরপুর থানা পুলিশের বর্তমান তৎপরতা ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম