চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় এক শিশুর রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
জানা যায়, নাচোল পৌরসভার পল্লী বিদ্যুৎ পাড়া এলাকার বাসিন্দা মোছা. হাফিজা আক্তারের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (আনুমানিক বয়স ৮) গত ১৫ মার্চ ২০২৬, রবিবার দুপুর ১২টার দিকে নাচোল রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন তিনি বাড়ি থেকে বের হয়ে নাচোল রেলস্টেশনের সামনে যান। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর শারীরিক বর্ণনায় জানা যায়, সে মাঝারি গড়নের এবং নিখোঁজের সময় হাফ হাতা টি-শার্ট পরিহিত ছিল।
এ ঘটনায় নিখোঁজ শিশুর মা মোছা. হাফিজা আক্তার নাচোল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। তিনি তার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মানবিক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |