| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালির রায়ডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ১৫ বিঘা জমির ফসল নষ্ট, হতদরিদ্র কৃষকের কান্না

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 20886 বার পঠিত
কুমারখালির রায়ডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ১৫ বিঘা জমির ফসল নষ্ট, হতদরিদ্র কৃষকের কান্না
ছবির ক্যাপশন: কুমারখালির রায়ডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ১৫ বিঘা জমির ফসল নষ্ট, হতদরিদ্র কৃষকের কান্না

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় প্রায় ১৫ বিঘা জমির আবাদি ফসল নষ্ট হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। গড়াই নদীর তীরে জেগে ওঠা চরের উর্বর জমিতে গড়ে ওঠা স্বপ্ন যেন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল।

স্থানীয় কৃষকদের অভিযোগ, শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে প্রবেশ করে মিষ্টি কুমড়া, বাঙ্গি, তিল, সজনা ও লাজনার ডাটা গাছসহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে দেয়। কৃষকদের হিসাবে, এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই চরাঞ্চলের অধিকাংশ চাষিই হতদরিদ্র ও দিন আনা দিন খাওয়া মানুষ। উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে তারা বহু কষ্টে এই আবাদ গড়ে তুলেছিলেন। মাথার ঘাম পায়ে ফেলে লালন করা ফসলই ছিল তাদের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু দুর্বৃত্তদের তাণ্ডবে সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, এটি নিছক ফসল নষ্টের ঘটনা নয়, বরং গরিব কৃষকের জীবন-জীবিকার ওপর নির্মম আঘাত। তারা বলছেন, পূর্ব বিরোধের জের ধরেই এ নাশকতা চালানো হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্ক ও হতাশা বিরাজ করছে এলাকায়।

স্থানীয় সচেতন মহল বলছে, চরাঞ্চলে কৃষকদের ঘিরে এমন ধ্বংসাত্মক ঘটনা শুধু ব্যক্তিগত শত্রুতার বহিঃপ্রকাশ নয়, এটি কৃষি ও গ্রামীণ অর্থনীতির ওপরও আঘাত। কৃষকের মাঠে যখন সবুজ ফসলের বদলে ধ্বংসস্তূপ দেখা যায়, তখন তা পুরো সমাজের জন্যই বেদনাদায়ক বার্তা বহন করে।

এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি ও কৃষকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও উঠেছে।

সবুজের বুকে এমন বর্বরতা রায়ডাঙ্গার কৃষকদের শুধু আর্থিক ক্ষতিই দেয়নি, কেড়ে নিয়েছে তাদের পরিশ্রমের হাসি। এখন তাদের একটাই প্রত্যাশা—ন্যায়বিচার ও নতুন করে ঘুরে দাঁড়ানোর সহায়তা।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম