কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের আরেকটি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে কুশা বাজার থেকে মালিহাদ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণ কাজ জোর গতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে এই সড়কটি স্থানীয় মানুষের জন্য স্বস্তি ও আশার নতুন বার্তা নিয়ে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদাপানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন হয়ে উঠত দুর্বিষহ। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে নানা সমস্যার সম্মুখীন হতেন।
বর্তমানে সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আধুনিক মানের এই সড়কটি নির্মিত হলে কুশা বাজার ও মালিহাদ বাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, বাজার ব্যবস্থাও হবে আরও গতিশীল।
এলাকাবাসী জানান, “এই সড়কটি আমাদের বহু দিনের দাবি ছিল। এখন কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি। কাজটি দ্রুত শেষ হলে আমাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুণগত মান বজায় রেখে কাজ শেষ করা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই ধরনের সড়ক নির্মাণ কার্যক্রম স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুশা বাজার থেকে মালিহাদ বাজার পর্যন্ত এই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে মিরপুর উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |