| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 87 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ৫ পিস ও গাঁজা ৫ গ্রাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খারারা এলাকার মো. মামুন (৩৫), পিতা: মো. মিনাজ এবং ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া এলাকার মো. মোমিন (২৮), পিতা: মো. আনারুল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পৃথক অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান।

আদালত মো. মামুনকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. মোমিনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর উভয় আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম