| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 80 বার পঠিত
কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবিক শিক্ষাকে সামনে রেখে কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের চিলিজ চাইনিজ রেস্টুরেন্টে “রোজার মাস আমাদের কী শিক্ষা দেয়” শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আব্দুল লতিফ শেখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক হেলাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ও সাংবাদিক সংগঠক পারভেজ মাজমাদার, অস্ট্রেলিয়া প্রবাসী নাগরিক মিসেস মুনিরা বেনু, গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার হাবিব শরিফ উল্লাহ এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা মাওলানা শফিউল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় সংস্থার সেক্রেটারি শাহেদ শিমুল, ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সি তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন, রমজান বিশ্বাসসহ সংস্থার আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম