কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব ও বনপার সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি বর্তমানে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র ভূমিতে অবস্থান করছেন। তিনি ইসলামের অন্যতম পবিত্র স্থান কাবা শরীফ-এ উপস্থিত থেকে গভীর ভক্তি ও ধর্মীয় অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পবিত্র এই সফরকে ঘিরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা-এর সকল সদস্য, বনপার নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের কল্যাণ ও উন্নয়নধারাকে এগিয়ে নিতে তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত সরকারের সফলতা কামনা করেন।
ইঞ্জি. রোকমুনুর জামান রনি তাঁর ব্যক্তিগত জীবন, পরিবার ও স্বজনদের কল্যাণের জন্যও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। ধর্মীয় অনুভূতি ও আত্মশুদ্ধির এই পবিত্র সফর তাঁর জীবনে নতুন অনুপ্রেরণা ও আত্মিক শক্তি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের নেতাকর্মী ও সহকর্মীরা জানান, রনির এই পবিত্র ওমরা পালন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এবং তাঁর দোয়া জাতির শান্তি ও উন্নয়নের পথে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |