| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-02-2026 ইং
  • 526 বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত এক কলেজছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থীর পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে আকুতি জানিয়েছে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) রাত আটটার সময় কুষ্টিয়া শহরের জোহান্স পার্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত জোহানা খাতুনের মা মোছাঃ রোজিনা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার মেয়ে মোছাঃ জোহানা খাতুন (১৭) মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।

লিখিত বক্তব্যে রোজিনা খাতুন জানান, একই কলেজের শিক্ষার্থী মোছাঃ সেতু খাতুনের সঙ্গে জোহানার বন্ধুত্ব ছিল। তিনি দাবি করেন, সেতু খাতুন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি মেয়েকে ওই বন্ধুত্ব থেকে দূরে থাকার জন্য নিষেধ করেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পোড়াদহ নতুনবাজার এলাকায় কলেজের সামনে পৌঁছালে সেতু খাতুনসহ কয়েকজন সহযোগীর সহায়তায় জোহানাকে ট্রেনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দুই তরুণী বিষয়টি দ্রুত পরিবারকে জানালে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীর পরিবার আশঙ্কা করছে, তাকে প্রতারণার মাধ্যমে অন্য কোথাও পাচার করা হতে পারে।

সংবাদ সম্মেলনে রোজিনা খাতুন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, “আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চাই।”

এ বিষয়ে মিরপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম