| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার চারটি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে মাঠে সরব হাজারো নেতাকর্মী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-02-2026 ইং
  • 988 বার পঠিত
কুষ্টিয়ার চারটি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে মাঠে সরব হাজারো নেতাকর্মী
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার চারটি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে মাঠে সরব হাজারো নেতাকর্মী

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে নির্বাচনী আমেজ দিন দিন তীব্রতর হয়ে উঠছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক, অলিগলি এবং জনবহুল এলাকাজুড়ে প্রচারণার কর্মচাঞ্চল্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালিত হচ্ছে। 

স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা পেয়েছে প্রাণবন্ততা ও নতুন মাত্রা।

সদর উপজেলায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন জিয়া সমাজকল্যাণ পরিষদ, সদর উপজেলা কুষ্টিয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড জোরদার, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রার্থীদের পক্ষ থেকে।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, কুষ্টিয়ার প্রতিটি সংসদীয় আসনকে আধুনিক, পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। তাদের মতে, ধানের শীষের প্রার্থীরা ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

এদিকে গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের মাঝেও আশাবাদের সুর লক্ষ্য করা গেছে। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, “প্রার্থীরা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে আন্তরিকতার পরিচয় দেন। তাই এবার পরিবর্তনের আশায় আমরা ধানের শীষ প্রতীককে সমর্থন দিচ্ছি।”

গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন নেতাকর্মী নতুন করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই কুষ্টিয়ার চারটি আসনে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দলের প্রচারণা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং মাঠ পর্যায়ের সক্রিয়তায় নির্বাচনী পরিবেশ এখন বেশ সরগরম। সংশ্লিষ্টদের ধারণা, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণার উত্তাপ আরও বাড়বে এবং ভোটের লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম