| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে মাঠে সরব নেতাকর্মীরা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-02-2026 ইং
  • 1716 বার পঠিত
কুষ্টিয়া সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে মাঠে সরব নেতাকর্মীরা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে মাঠে সরব নেতাকর্মীরা

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া সদর-৩ আসনের নির্বাচনী মাঠে বইছে প্রচারণার প্রাণচাঞ্চল্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ব্যাপক গণসংযোগে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা প্রচারণায় সদর উপজেলার প্রধান সড়ক, অলিগলি ও জনবহুল এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা পেয়েছে ভিন্নমাত্রা ও প্রাণবন্ততা।

গণসংযোগ কর্মসূচিতে পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড জোরদার, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বলেন, “কুষ্টিয়া সদরকে একটি আধুনিক, পরিকল্পিত ও মানবিক নগরীতে রূপ দিতে হলে প্রয়োজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। প্রকৌশলী জাকির হোসেন সরকার সেই নেতৃত্বের প্রতীক হিসেবে ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।”

এদিকে গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের মাঝেও আশাবাদের সুর লক্ষ্য করা গেছে। স্থানীয় এক প্রবীণ ভোটার আবেগঘন কণ্ঠে বলেন, “তিনি আমাদের কথা মন দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানে আন্তরিক। তাই এবার ধানের শীষ প্রতীকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজনৈতিক অঙ্গনেও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া গেছে। পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বিএনপিতে যোগ দিয়েছেন আব্দুল ওহাব, যুবলীগ নেতা আলামিন, মদন, যুবলীগের ইমরান, রাহেন, অটল, লালন, সাজাহান, আসাদুল, ভজন, প্রভাস ও সাধন কুমার পাল ফরিদসহ প্রায় ৪০ জন নেতাকর্মী। 

নেতাকর্মী বিএনপির রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে নতুনভাবে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই কুষ্টিয়া সদর-৩ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন দলের প্রচারণা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং মাঠ পর্যায়ের সক্রিয়তায় নির্বাচনী পরিবেশ এখন বেশ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণার উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম