| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-02-2026 ইং
  • 2362 বার পঠিত
কুষ্টিয়ায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় এ উপলক্ষে সংগঠনটির জেলা কার্যালয় বাবর আলী গেট থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি পরিচালনা করেন এনডিএফ-এর সহ-সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফ জেলা সভাপতি মোক্তারুল ইসলাম মুক্তি। এছাড়াও বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি আবুল কাশেম, কৃষক সংগ্রাম সমিতি মিরপুর উপজেলা সভাপতি আসাদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা ভারপ্রাপ্ত সভাপতি রমজান বিশ্বাস, এনডিএফ জেলা সাংগঠনিক সম্পাদক সোলায়মান পারভেজ এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা আহ্বায়ক ও গীতিকার আজব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে শ্রমিক, কৃষক, ছাত্রসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে গণআন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট, শিল্পখাতের নানা সমস্যা, বেকারত্ব বৃদ্ধি এবং কৃষি খাতের সংকট জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যার সমাধানে জনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।

পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এনডিএফ এবং সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম