| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ধানি জমি কেটে পুকুর তৈরির অভিযোগ, মাঝিলা গ্রামে কৃষি জমি রক্ষায় উদ্বেগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-02-2026 ইং
  • 2279 বার পঠিত
কুষ্টিয়ায় ধানি জমি কেটে পুকুর তৈরির অভিযোগ, মাঝিলা গ্রামে কৃষি জমি রক্ষায় উদ্বেগ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ধানি জমি কেটে পুকুর তৈরির অভিযোগ, মাঝিলা গ্রামে কৃষি জমি রক্ষায় উদ্বেগ

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের মাঝিলা গ্রামে ফসলি ধানি জমি কেটে পুকুর তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কৃষি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিলা গ্রামের বাসিন্দা মো. জাফরের মালিকানাধীন জমি ইজারা নিয়ে মো. হান্নান সেখানে পুকুর খননের কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, পুকুর তৈরির আড়ালে উর্বর ফসলি ধানি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষি জমির পরিমাণ কমছে, অন্যদিকে পরিবেশ ও খাদ্য নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গ্রামবাসীরা জানান, ওই জমিতে প্রতিবছর বোরো ও আমন ধানের আবাদ হতো। কিন্তু বর্তমানে জমির উর্বরতা নষ্ট করে ব্যাপকভাবে মাটি অপসারণ করা হচ্ছে। এতে আশপাশের জমিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, “ধানি জমি নষ্ট করে পুকুর খনন করা হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে অভিযুক্ত মো. হান্নানের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম