কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলায় কর্মরত এক পুলিশ সদস্যের পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়।
কেন্দ্রীয় মেধা তালিকা অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন। এ উপলক্ষে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে তার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি। নতুন দায়িত্বে আরও বেশি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারসহ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁরা সবাই পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি এক অনাড়ম্বর কিন্তু গর্বিত পরিবেশে শেষ হয়, যা কুষ্টিয়া জেলা পুলিশের ভ্রাতৃত্ববোধ ও পেশাগত মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |