| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কলেজছাত্র নিহত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 36583 বার পঠিত
কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কলেজছাত্র নিহত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কলেজছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিয়াম (১৯) ও রশীদ (২০)। সিয়াম পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত রশীদ মিরপুর পৌরসভার কুড়িপোল এলাকার মো. কুদ্দুস হোসেনের ছেলে এবং চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ও রশীদ মোটরসাইকেলযোগে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাঁধপাড়া এলাকায় রাস্তার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান। গুরুতর আহত অবস্থায় রশীদকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একরামুল হক জানান, দুর্ঘটনার পর রশীদকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অকালপ্রয়াণে প্রাণ হারানো দুই তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম