কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপ-রেজিস্টার মীর সিরাজুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট সম্মিলিত পেশাজীবী পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন উপ-রেজিস্টার হাফিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান মো. রবিউল ইসলাম (বুড়ো)।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাধারণ সভায় উপস্থিত থেকে মতামত প্রদান ও উপস্থিতি স্বাক্ষর করেন ড. মো. আলাউদ্দিন, ড. মো. ওয়ালিউর রহমান, মো. আনোয়ার পাশা, মো. গোলাম মোস্তফা, ডা. মো. সিরাজুল ইসলাম, মো. লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুল মজিদসহ অন্যান্য পেশাজীবী ও শুভানুধ্যায়ীরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |