| বঙ্গাব্দ
ad728
ad728

মহান বিজয় দিবসে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 51651 বার পঠিত
মহান বিজয় দিবসে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের শ্রদ্ধা নিবেদন
ছবির ক্যাপশন: মহান বিজয় দিবসে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের শ্রদ্ধা নিবেদন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

মহান বিজয় দিবস উপলক্ষে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে সাতটায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি হাজী আবু জাফর মোল্লা। এ সময় চেম্বারের পরিচালক পারভেজ মাজামাদারসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দেশ ও অর্থনীতির উন্নয়নে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম