| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মহাশ্মশান মন্দিরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 85457 বার পঠিত
কুষ্টিয়ার মহাশ্মশান মন্দিরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মহাশ্মশান মন্দিরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী মহাশ্মশান মন্দির এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, কুষ্টিয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি এক থেকে দুই দিন আগে মারা গেছেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন,

“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে কুষ্টিয়া সদর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে কয়েকজন পথচারী মন্দিরের পাশে লাশটি দেখতে পেয়ে চিৎকার দেন। মুহূর্তেই এলাকায় ভিড় জমে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম