| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-10-2025 ইং
  • 158173 বার পঠিত
কুষ্টিয়ায় জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’র অষ্টম বর্ষপূর্তি উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

সততা, নিষ্ঠা ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা সফলভাবে অষ্টম বছরে পদার্পণ করেছে। এই গৌরবময় দিনটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

পৌর বনানী মার্কেটস্থ জেলা কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের দর্পণ ও The Muslim Times পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও চ্যানেল a1 এর কুষ্টিয়া প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, নাগরিক কমিটি কুষ্টিয়ার সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মিঠুন আলী, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মো. আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, সাপ্তাহিক প্রভাশন-এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব উল্লা, এবং দৈনিক ইন্টারন্যাশনাল (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া)-এর প্রতিনিধি বৃন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী পার্থ খান, জিল্লু খন্দকার, রাজু আহমেদ, আমিরুল ইসলাম, লিমন, ইমরান, সজিব, সোহাগ, সোহেল, আজাদ, কমল খন্দকার, ইমিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ খন্দকার। অতিথিরা সংবাদ সারাবেলা-এর বিগত আট বছরের নির্ভীক সংবাদ পরিবেশন ও জনমানুষের আস্থা অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, “সংবাদ সারাবেলা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে এই পত্রিকা।”

তারা আরও বলেন, “বিজ্ঞাপন, রাজনৈতিক চাপ বা অন্য কোনো প্রভাব উপেক্ষা করে সংবাদ সারাবেলা যেভাবে সৎ ও সাহসী সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। আয়োজকরা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সংবাদ সারাবেলা-এর পাশে থাকার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম