কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মিষ্টিপ্রেমীদের কাছে একটি পরিচিত ও বিশ্বস্ত নাম — রমেশ দুধী ভান্ডার। দীর্ঘ কয়েক দশক ধরে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান মানসম্মত দুধ, ছানা, রসগোল্লা, সন্দেশ ও দুধের তৈরি বিভিন্ন মিষ্টি দিয়ে জয় করেছে কুষ্টিয়ার মানুষের হৃদয়।
শহরের প্রাণকেন্দ্র কুমারখালীর বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের মাঝে অবস্থিত রমেশ দুধী ভান্ডার প্রতিদিনই ভোজনরসিকদের ভিড়ে মুখর থাকে। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত অতিথিরাও এই দোকানের মিষ্টির স্বাদ নিতে আসেন।
দোকানের প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র সাহা বিগত শতকের শেষদিকে দুধ থেকে খাঁটি মিষ্টি তৈরির কাজ শুরু করেন। তার হাতে তৈরি মিষ্টির বিশেষত্ব ছিল স্বাদ ও বিশুদ্ধতা। বর্তমানে তার উত্তরসূরিরা সেই ঐতিহ্য ধরে রেখেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
রমেশ দুধী ভান্ডারের বিশেষ আকর্ষণ ‘দুধী সন্দেশ’ ও ‘রসগোল্লা’, যা অনেকেই কুমারখালী আসলে না খেয়ে ফিরে যান না। প্রতিষ্ঠানটি এখন স্থানীয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, “রমেশ দুধী ভান্ডারের মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এর স্বাদ ও মান কুষ্টিয়ার অন্য কোনো মিষ্টির দোকানে মেলে না।”
এছাড়াও, উৎসব-অনুষ্ঠান, বিয়ের আসর কিংবা ধর্মীয় আয়োজন—সবখানেই রমেশ দুধী ভান্ডারের মিষ্টির কদর সমান। দোকানটি শুধু ব্যবসা নয়, কুমারখালীর ঐতিহ্যের এক মিষ্টিময় অংশ হয়ে উঠেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |