| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 119592 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম 

কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি (বহুনির্বাচনী) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার পরীক্ষার্থীরা এই পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা;  মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। এছাড়াও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন।

পুলিশ বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সুশৃঙ্খল প্রশাসনিক কার্যক্রমে অগ্রগতি আনতে এ ধরণের পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম