| বঙ্গাব্দ
ad728
ad728

রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাজী জসিম উদ্দীন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-03-2026 ইং
  • 40 বার পঠিত
রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাজী জসিম উদ্দীন
ছবির ক্যাপশন: রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাজী জসিম উদ্দীন

এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক হাজী মো. জসিম উদ্দীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড এবং তরুণ প্রজন্মের সমর্থনকে পুঁজি করে তিনি নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাজী জসিম উদ্দীন বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ রূপগঞ্জ গড়াই তার প্রধান লক্ষ্য। উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যয়ে তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি রূপগঞ্জের তরুণ সমাজের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণখালী গ্রামের বাসিন্দা হাজী জসিম উদ্দীন সিরাজুল মিয়ার কৃতি সন্তান। তিনি ১৯৯০ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবুও তিনি আদর্শ থেকে সরে না গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

দলীয় রাজনীতিতে তিনি নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা জাসাসের সাবেক সহ-সভাপতি এবং সৌদি আরব মহানগর যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন।

হাজী জসিম উদ্দীন বলেন, “রূপগঞ্জের উন্নয়ন, শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বাত্মক চেষ্টা করবো।”

তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গ্রামের প্রবীণ, যুবসমাজ, মা-বোনসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি রূপগঞ্জের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম