| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার বার্মিজ গলিতে নির্মাণাধীন ভবনের সামনে খোলা ড্রেন, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-11-2026 ইং
  • 736 বার পঠিত
কুষ্টিয়ার বার্মিজ গলিতে নির্মাণাধীন ভবনের সামনে খোলা ড্রেন, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী
ছবির ক্যাপশন: দীর্ঘদিন ধরে পানি জমে মশার উপদ্রব; দ্রুত ড্রেন বন্ধ ও নির্মাণকাজ সম্পন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুষ্টিয়া প্রতিনিধি | প্রতুল মন্ডল 

কুষ্টিয়া শহরের থানা পাড়ার বার্মিজ গলিতে নির্মাণাধীন ভবনের সামনে দীর্ঘদিন ধরে ড্রেন খোলা ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকায় মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে ড্রেনে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের আশঙ্কা দেখা দেওয়ায় ডেঙ্গু আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, বার্মিজ গলিতে প্রফেসর টাওয়ার ও আল বাকারা টাওয়ারের নির্মাণকাজের জন্য ভবনের সামনের অংশে দীর্ঘদিন ধরে ড্রেন খোলা রাখা হয়েছে। যথাসময়ে নির্মাণকাজ শেষ না করা এবং ড্রেনের সমস্যার সমাধান না হওয়ায় আশপাশের বাড়িঘরের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের দাবি, মশার উপদ্রবের পাশাপাশি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। এতে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে ভবনসংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্মাণকাজ যেমন দীর্ঘায়িত হচ্ছে, তেমনি খোলা ড্রেনের সমস্যাও রয়ে গেছে। ফলে প্রতিদিনের জীবনযাত্রায় দুর্ভোগ বাড়ছে।

এ বিষয়ে জাহিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খুব দ্রুতই তাঁরা কাজটি সম্পন্ন করবেন।

জানা গেছে, সংশ্লিষ্ট এডিট কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট। কমিটির প্রধান ও সভাপতির দায়িত্বে রয়েছেন জাহিদ। মোপাক্কার  ক্যাশিয়ার ও পরিচালনাসংশ্লিষ্ট দায়িত্ব পালন করছেন।

এদিকে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে খোলা ড্রেন বন্ধ করা এবং জমে থাকা পানি অপসারণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ ছিটানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের মতে, জনস্বাস্থ্য ও নাগরিক নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই অবহেলার সুযোগ নেই। তাই জনদুর্ভোগ নিরসনে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বার্মিজ গলির বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত সমস্যার সমাধান হলে এলাকাবাসী ডেঙ্গু ঝুঁকি ও দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম