কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) কুমারখালী উপজেলা পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, সম্ভাব্য উপকারভোগী নির্বাচন এবং সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা এবং তথ্যগত ভুল ও অসংগতি এড়িয়ে চলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা, আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপরই এ কর্মসূচির কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নির্ভুল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের পথ সুগম হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |