| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-10-2026 ইং
  • 651 বার পঠিত
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের দিকনির্দেশনা, সাত সদস্যকে পুরস্কার ও দুই অবসরপ্রাপ্ত সদস্যকে সম্মাননা


কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দুটি সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা বজায় রাখার পাশাপাশি কর্মক্ষেত্রের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আগের মাসের কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা, সেসব সমাধানের উপায় এবং জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশের দায়িত্ব পালনে নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কল্যাণ সভার শেষপর্বে কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া দুই পুলিশ সদস্যের হাতে সম্মাননা ও শুভেচ্ছাস্মারক তুলে দেন পুলিশ সুপার। দীর্ঘদিনের কর্মজীবনে তাঁদের অবদানের প্রতি সম্মান জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়।

পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণে করণীয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম