কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৮টায় পুলিশ লাইন্সের ড্রিলশেড প্রাঙ্গণে আয়োজিত এ কিট প্যারেডে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
কিট প্যারেডে সালামি গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ, কিটের মান ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
প্যারেডে উত্তম পোশাক ও পরিচ্ছন্নতা বজায় রাখায় নির্বাচিত পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। পরে তিনি অফিসার ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে পুলিশ সুপার শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করে পোশাক পরিধান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিচ্ছন্নতা নিশ্চিত এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসাধারণের আস্থা অর্জনে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্যও তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
কিট প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, আরআই (পুলিশ লাইন্স), কুষ্টিয়া, আরও (১), কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, পরিচ্ছন্নতা ও পেশাগত প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |