| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ২ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-07-2026 ইং
  • 6874 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ২ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ২ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া "খ" সার্কেলের উদ্যোগে গত ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব মজমপুর ও মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে মোট ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মো. সুজন (৪০), পিতা: মৃত খবির উদ্দিন, পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর এবং মো. রিয়াদ মাহমুদ (২০), পিতা: মো. রাজু, মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া, কুষ্টিয়া।

জানা যায়, পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব আফজাল হোসেন টিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন আসামিকে ১ বছর এবং অপর আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডাদেশ কার্যকর করতে উভয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তারা সন্দেহজনক মাদকসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম