| বঙ্গাব্দ
ad728
ad728

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে রিকশাচালক নিহত, অভিযুক্ত কালু আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-05-2026 ইং
  • 32570 বার পঠিত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে রিকশাচালক নিহত, অভিযুক্ত কালু আটক
ছবির ক্যাপশন: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে রিকশাচালক নিহত, অভিযুক্ত কালু আটক

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর শহরের শেখপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কালুকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি রামদাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার বাসিন্দা ও পেশায় একজন রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী কালু মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাচ্ছিলেন গোলাম হোসেন। এ সময় অসাবধানতাবশত রিকশার ধাক্কায় প্রাচীরের কয়েকটি ইট খুলে পড়ে যায়। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কালু মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত আহত গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো শেখপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কালুকে আটক করতে সক্ষম হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম