| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার পদ্মায় নৌ পুলিশে গুলির ঘটনায় প্রধান আসামি ‘চিকন আলীম’ গ্রেফতার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 28748 বার পঠিত
কুষ্টিয়ার  পদ্মায় নৌ পুলিশে গুলির ঘটনায় প্রধান আসামি ‘চিকন আলীম’ গ্রেফতার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার পদ্মায় নৌ পুলিশে গুলির ঘটনায় প্রধান আসামি ‘চিকন আলীম’ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

চাঞ্চল্যকর পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান আসামি আব্দুল আলীম ওরফে ‘চিকন আলীম’ (৪৪)-কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২ মে ২০২৬) বিকেলে ঢাকা মহানগরের কাফরুল থানার মিরপুর-১৪ এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া এবং র‍্যাব-৩ সিপিসি-২-এর সমন্বয়ে গঠিত দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামি গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিল বলে জানা যায়।

ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ঘাট এলাকায়, যেখানে গড়াই নদীর মুখ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি দল। এ সময় ৮-৯ জন দুষ্কৃতিকারী স্পিডবোটে এসে নৌ পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নৌ পুলিশের ইনচার্জসহ চার সদস্য এবং একটি নৌকার মাঝি আহত হন।

এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আলীম কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকা এবং পদ্মা নদীতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি চরমপন্থী গোষ্ঠীর হয়ে সক্রিয়ভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। নব্বইয়ের দশকের আলোচিত পলাতক চরমপন্থী নেতা ‘কালু’র অনুসারী হিসেবে সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

র‍্যাব জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে সন্ত্রাস ও অপরাধবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

চিকন আলীমের গ্রেফতারে কুষ্টিয়া অঞ্চলে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীর এমন সফল অভিযানে অপরাধীদের জন্য এটি একটি কঠোর বার্তা বলেও মনে করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম