| বঙ্গাব্দ
ad728
ad728

আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দৌলতপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 48 বার পঠিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দৌলতপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দৌলতপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, একটি সচেতন ও প্রস্তুত সমাজই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।

আলোচনা সভায় দুর্যোগকালীন করণীয়, নিরাপদ আশ্রয় গ্রহণ, উদ্ধার তৎপরতা এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম