| বঙ্গাব্দ
ad728
ad728

গাংনীর বেতবাড়িয়া মাদ্রাসায় "একটু পাশে দাঁড়াই’ সংগঠনের কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 141 বার পঠিত
গাংনীর বেতবাড়িয়া মাদ্রাসায় "একটু পাশে দাঁড়াই’ সংগঠনের কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল
ছবির ক্যাপশন: গাংনীর বেতবাড়িয়া মাদ্রাসায় "একটু পাশে দাঁড়াই’ সংগঠনের কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার

একটু পাশে দাঁড়াই" স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বেতবাড়িয়ার একটি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। মানবতার জয় হোক' অসহায়ত্ব দুর হোক, প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংগঠনটির দীর্ঘ পথচলা। ২০১৪ সালে কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে সংগঠনটি তাদের যাত্রা শুরু করেন। প্রতি বছরের ন্যায় এ বছরেও পবিত্র মাহে রমজানে 'একটু পাশে দাঁড়াই' কুষ্টিয়ার স্বোচ্ছাসেবী সংগঠন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

শনিবার (০৭ মার্চ) বিকেলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের অন্তর্গত বেতবাড়িয়া দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক ও একটু পাশে দাঁড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ পাভেল তপন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক ইয়াছিন আলী। 

এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, একটু পাশে দাড়াই' সংগঠনের  কোষাধ্যক্ষ এস আই স্বাধীন, উপদেষ্টা সদস্য তারেক, লিটন, রাজন, সুজন, মনোয়ার হোসেন, মামুন আর রশিদ, আল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় মোস্তাফিজুর রহমান সুমন রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, অসহায় ও কমলমতি এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়। দীর্ঘ এক যুগ আমাদের সংগঠনের পথ চলা। তবে সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরো বলেন, বিগত কয়েকটি বছর আমরা আমাদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ‘একটু পাশে দাঁড়াই’ ভবিষ্যতেও শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি সকলকে প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহব্বান জানান। 

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বেতবাড়িয়া এলাকার স্থানীয়রা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম