| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় অবৈধ সার মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ, ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 36655 বার পঠিত
খোকসায় অবৈধ সার মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ, ১ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: খোকসায় অবৈধ সার মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ, ১ লাখ টাকা জরিমানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষকদের স্বার্থবিরোধী অবৈধ সার মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলার কমলাপুর এলাকায় অবৈধভাবে সার মজুদের দায়ে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সার।

শনিবার (২৭ ডিসেম্বর) খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিলারশীপ না থাকা এক ব্যক্তির গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে সার মজুদ করে রেখেছিলেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত সার জব্দ করা হয়।

জব্দকৃত সার পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট অভিযান ও জরিমানার বিষয়টি এসিল্যান্ডের মেসেঞ্জার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম