| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ফুটপাত দখল ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-09-2025 ইং
  • 190558 বার পঠিত
কুষ্টিয়ায় ফুটপাত দখল ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ফুটপাত দখল ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া শহরের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য দোকান ও অবৈধ স্থাপনার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। শহরের প্রাণকেন্দ্র সরকারি কলেজ মোড়, হাসপাতাল মোড়, মজমপুর গেট, বড়বাজার রেলগেট এলাকাসহ প্রায় সব ফুটপাতেই ব্যবসা চলছে খোলামেলা ভাবে। এতে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়েই সড়কে হাঁটছেন, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও প্রতিদিন তৈরি হচ্ছে যানজট। এ অবস্থায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও প্রায়ই যানজটে আটকে পড়ে বিলম্বে গন্তব্যে পৌঁছাচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চললেও জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকেই ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করা হয়। এতে ব্যবসায়ীরা আরও উৎসাহিত হয়ে ফুটপাত দখল করে রাখছেন। সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে দীর্ঘদিনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ। উচ্ছেদ অভিযানের পরও পুনরায় দখল। প্রশাসনের কিছু কর্মকর্তার উদাসীনতা ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাব ফুটপাত দখলের ফলে ভোগান্তি পথচারীদের জন্য হাঁটার জায়গা নেই, সড়কে নামতে বাধ্য হচ্ছেন। দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি বেড়েছে। শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেবল উচ্ছেদ অভিযান যথেষ্ট নয়। পৌরসভার আরও কঠোর আইন প্রয়োগ করতে হবে, পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। স্থানীয় প্রশাসন, পৌরসভা ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা ছাড়া কুষ্টিয়ার ফুটপাত দখল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করেই ব্যবসা চলছে। কিন্তু জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন জনভোগান্তি আরও বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম